বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ২১৫ বস্ত ধান আত্মসাতের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে। সেই সাথে তাদের নিকট থেকে ৭১ বস্তা ধান উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) শরিয়তপুর জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে আত্মসাতের মূলহোতা ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতরা হলো, শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার সাবের পাড়া এলাকার মোজাম্মেল সরদারের ছেলে লিংকন সরদার (৩৫) ও ডামুড্যা থানার ফুলকুড়ি এলাকার গোডাউন মালিক শুকুর সরদারের ছেলে ওয়াহেদুল জামান টুটুল (২৮)। রবিবার দুপুর ২টায় থানা চত্বরে প্রেস ব্রিফিং এ তথ্যটি নিশ্চিত করেন আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান, গত শনিবার (১৮মে) দুপুরে জনৈক শফিকুল ইসলাম হান্নানের নিকট থেকে 'ঢাকা মেট্রো-ট-১৬-৪৮৫২' নামের একটি পণ্যবাহী ট্রাক ভাড়া করে। এরপর আদমদীঘি কুসুম্বী বাজারের রতন সাহার আড়ত থেকে প্রায় ৫ লাখ টাকার ২১৫ বস্তা ধান নারায়নগঞ্জ জেলার গন্দবপুর তালতলা এলাকায় রুপসী মেসার্স সিটি অটো রাইচ এন্ড ডাল মিলের উদ্দেশ্যে রওনা করেন ড্রাইভার জাহাঙ্গীর আলম। পরের দিন রবিবার যথাস্থানে ধানের গাড়ি না পৌঁছানোয় খবর নিয়ে দেখে সেখানে ধানের গাড়ি নিয়ে যায়নি ড্রাইভার জাহাঙ্গীর। তখন শাহিন হোসেন একাধিক বার মুঠোফোনে ড্রাইভার এবং হেলপারের সঙ্গে যোগাযোগ করলে তাদের মুঠোফোনে বন্ধ দেখায়। এরপর তাদের নাম্বার বন্ধ দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে খবর না পেয়ে একপর্যায়ে থানায় একটি এজাহার দায়ের করেন ট্রাক শ্রমিক বন্দবস্তকারী অফিসের সদস্য সাহিন হোসেন। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায় গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সাবেরপাড়া গ্রামের লিংকন সরদার নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে একই এলাকার কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মধ্যে থেকে ওই ট্রাকটি উদ্ধার করা হয়। লিংকন সরদারকে আরও জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে একই জেলার ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজারে শুকুর সরকরের গোডাউন ঘর থেকে ৭১ বস্তা ধানসহ ঘটনার সঙ্গে জড়িত তার ছেলে ওয়াহেদুল জামান টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এবং ঘটনার সঙ্গে জড়িত ড্রাইভারসহ অন্যান্যদের গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে।
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শাকিব হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাকিব নওগাঁ সদর উপজেলার নতুন সাহাপুর গ্রামের সামছুল হকের ছেলে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার…
রবিবার বগুড়ার গাবতলীতে সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে মহিষাবান ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডে অসহায় ও বিধবা হিন্দু পরিবার এবং আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করেছে জামায়াতে ইসলামী।…
শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের পিটিআই মোড়ে বগুড়া ম্যাক্সি লো ফেসিয়াল সার্জারি ও ডেন্টাল সেন্টারের উদ্বোধন করেন বগুড়া ৭ আসনের সংসদ সদস্য ডাক্তার মোস্তফা আলম নাননু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর…
বগুড়ার শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়কে ধান বোঝায় ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত ও ১ জন নিহত হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর ঢাকা বয়লার গেটে…
বগুড়ার নন্দীগ্রামে একাধিক মামলার আসামি শীর্ষ মাদককারবারি গোলাপ হোসেন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। নন্দীগ্রাম থানা পুলিশের মাদকবিরোধী এক অভিযানে তাদেরকে বিভিন্ন স্থান হতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার…
শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার বেলতলা জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় হাফেজ, এতিম ছাত্রদের মাঝে মৌসুমী ফল, বৃক্ষরোপণ কর্মসূচি, একবেলা উন্নত মানের খাবার পরিবেশন ও কুরবানীর জন্য পশু (গরু) প্রদান করা হয়েছে।…
বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাটে গ্রামীণ মেলার নামে চলা অশ্লীল নাচ-গান ও জুয়ার প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সেইসঙ্গে বিত্রিতার আয়োজকদের নিকট থেকে জরিমানা আদায়সহ মালামাল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৩মে) রাতে…
মঙ্গলবার রাত অনুমান ৯টায় বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া উত্তরণ ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই এক হোটেল শ্রমিকে মৃত্যু হয়। প্রত্যক্ষ দর্শি সূত্রে জানা যায় মৃত…
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বীতিয় ধাপে বগুড়ার আমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু (আনারস মার্কা) ৩৯ হাজার ৮৩২ ভোট পেয়ে…