জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে বগুড়ায় ১১ দলের গণমিছিল

Reporter Name
    সময় : বুধবার, আগস্ট ৫, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
  • ১৫৩ Time View
স্টাফ রিপোর্টার : 
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বুধবার বিকেলে শহীদ খোকন পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এলডিপি’র জেলা সভাপতি এ্যাড. মোখলেছুর রহমান, খেলাফত মজলিসের জেলা শাখার নির্বাহী সভাপতি মাও. মামুন রহমানি, মহানগর জামায়াতের সেক্রেটারি আব্দুল মালেক, এনসিপি জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ডাঃ এনামুল হক বাবু বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর শাখার সভাপতি আজগর আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম জামায়াত নেতা এ্যাড. আল-আমিন, হেদাইতুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম বেগ, আব্দুস ছালাম তুহিন, এ্যাড. নুরুল ইসলাম আকন্দ, জাতীয় চাত্রশক্তির জেলা আহ্বায় শাহরিয়ার জুহিন, মহানগর শিবিরের সেক্রেটারি সজিবুল ইসলাম সজিব প্রমূখ।
প্রধান অতিথি বলেন, চব্বিশের ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতি বুকভরা স্বপ্ন নিয়ে তাকিয়ে ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে নির্বাচিত সরকার জাতির স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষে দেশের মানুষ গণভোটে হ্যাঁকে বিজয়ী করলেও বর্তমান সরকার গণভোট বাতিল করে জনগণের সাথে প্রতারনা করেছে। তারা মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে জুলাইকে নিজেদের পকেটে ভরার ধান্দা করছে। তিনি বলেন, বিএনপি শুধু গণভোট নিয়ে প্রতারনা করেছে তা নয়, ছাত্রদরকে দিয়ে তারা সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করেছে। ছাত্রদলের গুন্ডা বাহিনীকে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের হর দখলের পাঁয়তারা করছে। একদিকে, বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে, অন্যদিকে, গ্যাস ও বিদ্যুর দাম বাড়িয়ে সরকার জনগণকে চরম দূর্বিসহ অবস্থায় ফেলেছে। মানুষ মাত্র ৫ মাসে সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং জনদূর্ভোগ দূর করতে না পারলে সাধারন মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল নগরীর জিরোপয়েন্ট সাতমাথা হয়ে সদর থানার সামনে দিয়ে বড়গোলা ঘুরে নবাববাড়ী সড়ক হয়ে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, গণভোটের রায় মেনে না নিলে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১দলীয় ঐক্য যেকোন ত্যাগের বিনিময়ে সরকারকে গণভোটের রায় মানতে বাধ্য করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com