সৌদি আরবের পবিত্র ভুমিতে ভগবান রামের হানা

Reporter Name
    সময় : শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
  • ২৪ Time View
এফ শাহজাহান : 
মক্কা মদিনার পবিত্র ভূমিতেও হানা দিয়েছে ভগবান রাম। সৌদির নবাবজাদারা আর আমীর ওমরাহরা মেতে উঠেছেন রামলীলায়। এখন শুধু কৃষ্ণলীলা বাঁকী। হয়তো সেটাও দেখা যাবে ইসলামের এই পবিত্র ভুমিতে।
ভারতসহ বিশ্বের নানা দেশের সাথে তাল মিলিয়ে সৌদি আরবেও মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। এরই মধ্যে দেশটির নানা সিনেপ্লেক্সে এ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে রাষ্ট্রধর্ম ইসলামের দেশে হিন্দু ধর্মের মহাকাব্য নিয়ে নির্মিত সিনেমার পোস্টার।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ একটি বড় বাজেটের দুই পর্বের চলচ্চিত্র প্রকল্প।
‘নিউজ ভারতী’সহ নানা আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, সৌদির রাস্তায় শোভা পাচ্ছে ‘রামায়ণ : ১’র প্রচারণামূলক পোস্টার।
হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণের চরিত্রগুলো নিয়ে তৈরি এসব পোস্টার সৌদি আরবের মতো মুসলিম তথা ইসলামী সংস্কৃতির জন্মভুমিতে জায়গা করে নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।
বৃহস্পতিবার সিনেমাটির মুক্তির আগে সৌদি আরবে পোস্টারগুলো প্রদর্শিত হওয়ার বিষয়টি নজরে আসে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।
দেশটির প্রকাশ্য স্থানে হিন্দু ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট ছবি প্রদর্শন নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। আবার অনেকে বিষয়টিকে ভারতীয় সিনেমার আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে দেখছেন।
এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ।প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই ব্যাপক আগ্রহ রয়েছে।সিনেমাটির প্রচারণা ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
সৌদি আরবে পোস্টার প্রদর্শনের বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের কারণে। সৌদি আরবের রাষ্ট্রধর্ম ইসলাম। ঐতিহাসিকভাবে দেশটিতে অন্য ধর্মীয় ঐতিহ্যের প্রতীক বা ছবি প্রকাশ্যে প্রদর্শনের বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে।
……………………………….
এফ শাহজাহান
ফ্যাক্ট ফিল্টার
৬ নভেম্বর২০২৬
………………………………….

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com