বিএনপির মদদে আওয়ামী সন্ত্রাস : জামায়াতের সামনে জটিল ফাঁদ

Reporter Name
    সময় : রবিবার, নভেম্বর ২২, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
  • ৮০ Time View
এফ শাহজাহান : 
উল্টোরথে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন পলাতক হাসিনা । তিনি সত্যিই ফিরবেন। হাসিনাকে ফেরানোর মুচলেকা যারা দিয়েছেন,তারাই এখন তাকে ফেরানোর পটভূমি রচনা করছেন। কাজেই, যারা হাসিনাকে ফেরানোর মুচলেকা দিয়ে ফায়দা লুটেছেন, তাদেরকেই এখন হাসিনা ফেরানোর সব দায়-দায়িত্ব নিতে হবে।
কিন্তু সরকার একা সেই দায় নিতে চায় না। এজন্য তারা এখন বিরোধীদের সঙ্গে বসতে চাচ্ছে। যাতে করে হাসিনাকে ফেরানোর দায় বিরোধীদের ঘাড়েও চাপানো যায়।
পলাতক হাসিনাকে নিরাপদে ফিরানো হবে এবং নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে- ভারতকে সেই মুচলেকা দেয়া হয়েছে বলেই হাসিনা এখন ফিরতে চাচ্ছেন। যারা নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট চেয়েছেন তারাই যে হাসিনাকে ফেরাবেন, তাতে তো অবাক হওয়ার কিছু নেই। তাই হাসিনা ডিসেম্বরে ফিরবে কি ফিরবে না, এবং আওয়ামী লীগের তান্ডব আরো বাড়বে কি বাড়বে না, তা সম্পূর্ণ নির্ভর করছে বর্তমান সরকারের ওপর।
হঠাৎ করে দেশজুড়ে আওয়ামী সন্ত্রসের যে রাজত্ব চলছে, তার পেছনে কার হাত আছে ?
গত ১৪ থেকে ২০ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, অবরোধ ও সংঘর্ষের খবর এসেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় এবং হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ ও ৭৪টি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফরিদপুরে বাসে আগুন ও অন্যান্য সংঘর্ষে প্রাণহানিও ঘটেছে। ওই ১২ দিনে পুলিশের তিনটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ১৮টি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য রয়েছে।
অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজশাহী, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল ও নড়াইলসহ বিভিন্ন এলাকায় যানবাহন, স্থাপনা ও মিছিল লক্ষ্য করে হামলার ঘটনা সামনে এসেছে।
এই ১২ দিনের নাশকতার ঘটনায় পুলিশ পুরাপুরি পিছু হটেছে। হামলায় সরাসরি জড়িতদের পুলিশ চিনতে পারেনি ধরতেও পারেনি। বরং এতে করে সমালোচকদের একাংশের মতে, সহিংসতা ও নাশকতা পুরোপুরি বন্ধ করতে সরকারের পদক্ষেপগুলো যথেষ্ট কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
এইসব নৈরাজ্যের পেছনে সরকারের একটা পরিকল্পিত মহড়ার আভাসও পাওয়া যাচ্ছে। ভুতের ভয় দেখিয়ে শিশুকে ঘুম পাড়ানোর মতো হাসিনার ভয় দেখিয়ে বিরোধী দলকে নিজেদের লাইনে বসাতে চাচ্ছে সরকার।
সরকারের মদদ ছাড়া কারো পক্ষেই এধরনের একতরফা তান্ডবলীলা চালানো সম্ভব নয়। পুলিশের ভুমিকা দেখেও মনে হচ্ছে তান্ডকারীদের পেছনে ক্ষমতাসীনদের ইন্ধন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পরিপাটি বক্তব্য এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখেও সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে এই সন্ত্রাসের পেছনে সরকারের মমদ রয়েছে।
হাসিনাকে ফেরানোর এই নাটকীয় মহড়ার পেছনের শক্তি কে ? তা না জেনেই বিরোধী দল যদি বিএনপির সঙ্গে গলাগলি করতে যায়,তাহলে জটিল ফাঁদে পড়বে তারা। বিশেষ করে জামায়াতকে ফাঁদে ফেলার জন্যই বিএনপি সরকার হাসিনাকে ফেরানোর এই নাটকের মহড়া চালাচ্ছে।
হাসিনাকে ফেরানোর চাপ রয়েছে সরকারের ওপর। তারা তাকে ফেরাবেই। একা জামায়াত কিংবা ১১ দলীয় জোট হাসিনাকে ঠেকাবে কেমনে ?
জামায়াত যদি সরকারের ধোকা বুঝতে ভুল করে, এবং হাসিনাকে প্রতিরোধ করতে যায়; তাহলে হাসিনাকে নিরাপত্তা দেওয়ার ওসিলায় সরকারের পেটুয়াবাহিনী জামায়াতের ওপর ক্র্যাকডাউন শুরু করবে। জামায়তকে ঘায়েল করোর এই মোক্ষম সুযোগ হাতছাড়া করবে না সরকার।
সরকারের ঐক্যের ডাকের গোপন রহস্য না বুঝে জামায়াত যদি বিএনপির পাতানো ফাঁদে পা দেয়,তাহলে আরেকবার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে জামায়াত।
জামায়াতের ওপর দমন-পীড়ন চালানোর প্রেক্ষাপট তৈরির জন্যই সরকার কৌশলে জামায়াতকে ঐক্যের টোপ দিচ্ছে। সরকারের এই টোপ গিললেই জটিল ফাঁদে আটকে যাবে জামায়াত। এটা মূলত ভারতের পরিকল্পনা। জামায়াতকে ঘায়েল করার এই ভারতীয় পরিকল্পনা সরকারকে দিয়ে বাস্তবায়নের চেষ্টা চলছে।
ফ্যাসিস্টদের পূনর্বাসনের দায় একাই সরকারকই নিতে হবে। হাসিনা ফিরলে এবং আওয়ামী লীগকে আবার রাজপথে খাড়া করলে সে দায় শুধু বিএনপিকেই নিতে হবে। কারণ তারাই এখন ক্ষমতায়। দায়-দায়িত্ব সব তাদেরই। তারা কেনো এখন বিরোধী দলকে ঐক্যের মহান বাণী শোনাবে ?
আগস্ট বিপ্লবের রক্তাক্ত অর্জনকে যারা সস্তায় বেচে দিয়ে ক্ষমতায় এসেছে তারাই এখন ফ্যাসিবাদকে মোকাবেলা করবে। যারা গণভোটের গণরায় প্রত্যাক্ষান করেছে। যারা জুলাই সনদকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। যারা জুলাই বিপ্লবকে এখনো বিপ্লব হিসেবে স্বীকার কররেনি। তারাই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশে ফিরে আনবে এবং পুনর্বাসিত করবে এটাই তো স্বাভাবিক। বিরোধী দল সেখানে কী করবে ?
অথচ বিএনপি সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশে ফিরানোর সেই দায় বিরোধী দলের ঘাড়েও চাপানোর একটা কৌশল নিয়েছে। বিরোধীদলকে ঐক্যের ডাক দিয়ে সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফেরানোর দায় বিরোধীদের ঘাড়েও চাপাতে চাচ্ছে।
সম্প্রতি দেশজুড়ে চলমান আওয়ামী সন্ত্রাসের পেছনে কারা মদদ দিচ্ছে ? এটা বের করার দায়িত্ব ছিলো সরকারের। সেটা করতে পারেনি সরকার। সরকারের হাতে তদন্তের নিয়ন্ত্রণ থাকা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরিবেশের কারণে সরকার একতরফা ভাবে আওয়ামী লীগের ওপর দোষ চাপালেও এর ভেতরে যে অন্য রহস্য রয়েছে সেটা এখন পরিস্কার।
স্বাধীন তদন্তে আওয়ামী তান্ডবের নামে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার ভিডিও ও ডিজিটাল প্রমাণ, ফরেনসিক প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, গ্রেপ্তারের সময় ও স্থান, এবং অভিযুক্তদের সঙ্গে ঘটনার যোগসূত্র প্রকাশ করা উচিত। তানা হলে এই ঘটনাকে সরকারের সাজানো নাটক মনে হতেই পারে।
কারণ ফ্যাসিবাদ ফিরবে এই ভয় দেখিয়ে বিরোধী দলকে সরকারের সঙ্গে সমঝোতায় বসাতে এই কূটকৌশলের আশ্রয় নেওয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়।
…………………………………
এফ শাহজাহান
ক্রাইসিস অ্যানালাইসিস
২২ নভেম্বর ২০২৬
………………………………….

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com