বগুড়ায় শাহ ফতেহ আলী গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ৭ শ্রমিক নিহত ১৫ জন আহত

Reporter Name
    সময় : শুক্রবার, আগস্ট ৭, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
  • ৯৮ Time View

স্টাফ রিপোর্টার: বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন- গাইবান্ধার আমিরুল, নূর আলম, বেলাল এবং জয়পুরহাটের তাজমুল।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম শফিক জানান, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর বাসটি উঠে যায়।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। গুরুতর আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com