গাবতলীতে হিন্দু পরিবার ও আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
    সময় : রবিবার, মে ২৬, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
  • ৬১৫ Time View

রবিবার বগুড়ার গাবতলীতে সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে মহিষাবান ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডে অসহায় ও বিধবা হিন্দু পরিবার এবং আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করেছে জামায়াতে ইসলামী।

অনুষ্ঠানে মহিষাবান ইউনিয়ন জামায়াতের সেক্রেটারির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ক্বারী মাওলানা আব্দুল মজিদ। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গতিশীল সংগঠন এবং জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ।

মহিষাবান ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com