মঙ্গলবার রাত অনুমান ৯টায় বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া উত্তরণ ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই এক হোটেল শ্রমিকে মৃত্যু হয়।
প্রত্যক্ষ দর্শি সূত্রে জানা যায় মৃত হোটেল শ্রমিক সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী উত্তর পাড়া গ্রামের দুলু কালার পুত্র আবু সাইদ (১৫)। সে প্রতিদিনের ন্যায় গোকুল হল বন্দরের বিছমিল্লাহ (হাইওয়ে) হোটেল কাজ করার জন্য বাড়ী থেকে রওনা দেয়। রাত অনুমান ৯ টায় সে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় রংপুরগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয় এবং চন্ডিহারা বন্দরে গাড়ীটিকে আটক করা হয়েছে বলে অসমার্থিত সুত্রে জানা যায়। দুলু কালার তিন সন্তানের মধ্য আবু সাইদ বড় সন্তান। তার আকস্মিক মৃত্যুর সংবাদ বাড়ীতে পৌছলে পরিবার ও এলাকাবাসীর মধ্য এক শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য যে দুলু কালা এক হত দরিদ্র, ভ্যান চালিয়ে সে তার সন্তান ও পরিবারের লালন পালন করে আসছিল। ছেলেটি হোটেলে কাজ করে তার বাবা মাকে সহযোগীতা করছিল।
Leave a Reply