জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

Author মো. সাইমুম জাহান
    সময় : মঙ্গলবার, জুন ৯, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
  • ৫৪ Time View

বিশ্বজুড়ে জনপ্রিয় ভারতীয় আম নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খাদ্য নিরাপত্তা ও গুণগত মানের প্রশ্নে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। এর আগে জাপানও কয়েকটি জনপ্রিয় ভারতীয় আমের জাত আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় আমের কিছু চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিল ও মে মাসে সীমান্তবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টগুলোতে পরীক্ষা চালিয়ে ভারত থেকে আসা কয়েকটি আমের চালানে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর থেকেই সীমান্ত কর্তৃপক্ষকে ভারতীয় আমের প্রবেশ ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

নেপালের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার। খাদ্যের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com