সোনাতলায় লীটন চেয়ারম্যান, টিটু ভাইস চেয়ারম্যান, রুনা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

মোশাররফ হোসেন মজনু, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
    সময় : বুধবার, মে ৮, ২০২৪, ৪:১০ অপরাহ্ণ
  • ৪৫৪ Time View

সোনাতলায় বুধবার অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বা চনের প্রথম ধাপের নির্বাচন। এতে অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন (আনারস) ২০,৪৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাকির হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ৭,৩৪৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। এরমধ্যে মোছাঃ ওয়াছিয়া আক্তার রুনা (সেলাইমেশিন) ১৪,৮০৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রভাষক ইশারাত আক্তার ইমু পেয়েছেন ৮,৫৪০ ভোট।

ফিদা হাসান খান টিটু পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে সন্ধ্যায় বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।

উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মিলনায়তনে ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম,উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন ও সিনিয়র উপজেলা পল্লী দারিদ বিমোচন কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ-সহ অনেকে।

৫৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটারের উপস্থিতি ছিল নগন্য।

এ উপজেলায় মোট ভোটার একলাখ ৬৬ হাজার ১৬১ জন। এরমধ্যে ২৮ হাজার ভোটার ভোট প্রয়োগ করেন। সে হিসেবে ভোট প্রয়োগ হয়েছে ১৭.১১%।

এদিকে ভোট চলাকালে অন্যের ভোট প্রদান করতে গিয়ে পুলিশ চারজনকে আটক করেন।

তারা হলেন রাধাকান্তপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বাবু মিয়া (২৩),মির্জাপুর গ্রামের আব্দুস সবুর মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৫),বুড়াবুড়ি গ্রামের মতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৯) ও মৃত আব্দুল হামিদের ছেলে শাকিব হাসান (১৯)। এদেরকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে বলে থানার ওসি বাবু কুমার সাহা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com