বাঁধে ছাগল আনার জন্য গিয়েছিলেন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরে বজ্রপাতে জনি আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত জনি কুতুবপুরের আব্দুল হান্নানের স্ত্রী।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে কুতুবপুর বাঁধে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে জনি আক্তার বাঁধের উপরে ছাগল আনার জন্য গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply