শাজাহানপুরে বৃস্টিতে ধুয়ে গেছে সব পোস্টার

শাজাহানপুর প্রতিদিধি:
    সময় : সোমবার, মে ২০, ২০২৪, ৮:০১ পূর্বাহ্ণ
  • ৩৪৬ Time View

বগুড়া শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার জন্য উপজেলার সড়ক এবং পাড়া-মহল্লার অলিগলিতে ঝুলানো অসংখ্য নির্বাচনী পোস্টার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এতে বিঘ্ন সৃষ্টি হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায়।

আগামী ২৯ মে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উপজেলার বিভিন্ন সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে ঝুলানো হয় এ সব পোস্টার। সর্বত্র ছেয়ে যায় নির্বাচনী পোস্টারে। এরই মধ্যে গতকাল রবিবার রাত সাড়ে ১১টা থেকে বৃষ্টি শুরু হয়ে চলে মাঝরাত পর্যন্ত।

বৃষ্টিপাতের ফলে উপজেলার বিভিন্ন সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে চিকন দড়ি দিয়ে ঝুলানো অসংখ্য পোস্টার ছিঁড়ে পড়েছে। রয়েছে শুধু দড়ি।

নির্বাচনী প্রার্থীদের কর্মীরা জানান, পোস্টারগুলো নষ্ট হওয়ায় আবার তাদের পোস্টার লাগাতে হবে। এতে দ্বিগুণ খরচ করতে হবে।

প্রার্থীরা জানান, ‘ছাপানো সব পোস্টারই ইতোমধ্যে ঝুলানো হয়েছিলো। হঠাৎ বৃষ্টিতে তা ক্ষতিগ্রস্ত হলো। এ বৃষ্টির কারণে প্রচারে বিঘ্ন সৃষ্টি হলো।’

তবে কাগজের পোস্টারের পরিবর্তে কাপড়ের ব্যানার ঝুলানোর পরিকল্পনা করেছে বলে জানান প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও বগুড়া পৌরসভার ২টি ওয়ার্ড নিয়ে গঠিত এ উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৩শ’ ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১শ’ ৩৩ জন ও নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ১শ’ ৮৩ জন এবং হিজরা ভোটার ২ জন রয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগেই সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকে। তাই এ উপজেলায় আগামী ২৭ মে রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ।

ঘোষিত তফশীল মোতাবেক এ উপজেলায় আগামী ২৯ মে ৭২টি ভোট কেন্দ্রের ৬শ’ ১৯টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com