গোলাম আজম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে কুরবানীর পশুর হাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি খাজনা আদায় ও রশিদে খাজনার পরিমাণ উল্লেখ না করা এবং হাটে খাজনার পরিমানের তালিকা না দেওয়ায় দুই হাট ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর ৩ টার দিকে উপজেলার দুবলাগাড়ী ও ওমরদীঘি কুরবানির পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
এসময় জান্নাতুল নাইম বলেন,পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি খাজনা আদায় করা হচ্ছে এবং খাজনার পরিমানের তালিকা প্রদর্শন করছে না এমন অভিযোগের পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, এসব অভিযোগ গুলো প্রমাণিত হওয়ায় হাট ইজারাদার সাজেদুর রহমান সাহীনের পক্ষে আবু সাইদ রিগাল নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা এবং ওমরদীঘি হাটের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার এবং যথাযথভাবে খাজনার পরিমাণ প্রদর্শন করার জন্য হাট ইজারাদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply