মান্দায় ঈদুল আযহা উপলক্ষে শিল্পপতি সোহাগের আর্থিক সহায়তা প্রদান

মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
    সময় : শনিবার, জুন ১৫, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
  • ৩৪২ Time View

নওগাঁর মান্দায় আসন্ন ঈদুল আয-হা উপলক্ষে নিজস্ব অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক শিল্পপতি সোহাগ। ১০ নং নূরুল্যাবাদ ইউপি’র দোডাঙ্গী গ্রামের কৃতি সন্তান আজিজুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম সোহাগ বাংলাদেশ ও বিদেশে সফল উদ্যোক্তাদের মধ্যে একজন।

তিনি সর্বশেষ অর্থনীতি বিষয়ের উপর লেখাপড়া শেষ করে সফল উদ্যোক্তা থেকে শিল্পপতিতে আসীন হয়েছেন। যিনি বাংলাদেশের মৃধা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। কানাডাতেও তার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর ও দুবাই সহ বেশ কিছু দেশে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে জানাগেছে।

মৃধা গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সোহাগ বাংলাদেশের পাশাপাশি কানাডা, সিঙ্গাপুর এবং দুবাইয়ের মত দেশে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন বলে জানিয়েছেন। দেশ ও দশের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি নওগাঁ-৪ আসনের সাধারণ আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চান ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নওগাঁ ৪ মান্দা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

এ ব্যাপারে সোহাগ জানান, আসন্ন ঈদুল আয-হা নির্বিঘ্নে উদযাপন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শনিবার দিনব্যাপী শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

তিনি আরও জানান যে, মান্দায় সরকার বিরোধী আন্দোলনে নিহত বাবুল কারিগরের পরিবারসহ রামনগর গ্রামের অসহায় কর্মহীন বিএনপি কর্মী ছাড়াও অন্যান্য অস্বচ্ছল পরিবারের মাঝে আমার পক্ষে এসব আর্থিক সহয়তা পৌঁছে দেন নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম- আহ্বায়ক আনোয়ার হোসেন শাহ এবং নূরুল্যাবাদ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমূখ। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com