বগুড়া সদরে মহিলা ভাইস চেয়ারম্যান রেশমী

স্টাফ রিপোর্টার:
    সময় : বুধবার, মে ২৯, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
  • ৪১২ Time View

বগুড়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুযটবল প্রতীকের তহমিনা আক্তার রেশমী বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ১৮৭ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালিয়া খাতুন রিক্তা কলস প্রথীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৪৯ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বী করলেও একজন প্রার্থীর প্রতীক বিড়ম্বনার কারনে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন (আনারস) ৩৫হাজার ৭৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক (ঘোড়া) পেয়েছেন ২৪ হাজার ১৮৫ ভোট। আরেক প্রার্থী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি (মোটরসাইকেল) পেয়েছেন ২১ হাজার ৫৩৬ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com