বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে এক আন্দোলনকারী নিহত হযেছেন। নিহত মনির হোসেন (৪০) বগুড়ার কাহালু উপজেলঅর বীরকেদার গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানাগেছে।
স্থানীয়রা জানান, বৈষম্যিবিরোধী ছাত্রআন্দোলনের ডাকা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের সমর্থনে আজ সকাল ১১টার দিকে দুপচাঁচিয়ায় ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে। ছাত্রদের সাথে শত শত অভিভাবক মিছিলে অংশ নেন।
মিছিলটি একপর্যায়ে থানার দিকে এগিয়ে যেতে থাকলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা চালায়। এসময় বিক্ষোভকারী ইট পাটকেল মেরে পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন বাবুৃ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনিরের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply