বগুড়ায় ঘুমের ওষুধ সেবন করে নারী ডাক্তারের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:
    সময় : শুক্রবার, জুন ২১, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ
  • ৪২৭ Time View

বগুড়ায় ঘুমের ওষুধ সেবন করে ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ রোমানা শারমিন রুম্মা (৩৫) আত্মহত্যা করেছেন ।

শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় নিজ বাড়িতে আনা হয়। এরআগে বৃহষ্পতিবার (২০ জুন) রাত ১১ টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুম্মার মৃত্যু হয়। তিনি বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মৃত আব্দুল কাউয়ুমের মেয়ে ও গাইবান্ধাজেলারু গোবিন্দগঞ্জের বাসিন্দা বগুড়াস্থ বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী ও এক সন্তানসহ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ১৯ জুন রাতে পরিবারের সবার অজান্তে চিকিৎসক রোমানা নিজ শয়ন ঘরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

তার চিকিৎসারা জন্য প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে রোমানাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল বলেন, রোমানা প্রাণচঞ্চল একজন নারী ছিলেন। তার ব্যক্তি জীবনে কোন সমস্যা ছিল বলে কখনও আমরা অনুমানও করতে পারিনি।

বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, এ ঘটনায় পরিবারের অভিযোগ অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com