পার্বতীপুরে আল আকসা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

Author ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : বুধবার, জুন ২৬, ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ
  • ১১৩৯ Time View

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কয়েকটি গ্রামে গতকাল আল আকসা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩৫০টি বৃক্ষরোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আল আকসা ফাউন্ডেশনের সদস্য বৃন্ধ ও বগুড়া পলিটেকনিক্যাল এর ছাত্র নাজাত ফারুকী।

তিনি বলেন, মানুষ এখন প্রকৃতির কাছেই শান্তি পাচ্ছে। গাছপালা তরুলতা মহান আল্লাহতায়ালার অপার নিয়ামত। গাছ প্রকৃতির অপূর্ব শোভা। গাছহীন পৃথিবী মলিন। গাছের অস্তিত্ব মানে প্রাণের অস্তিত্ব, প্রাণীর অস্তিত্ব। যে অঞ্চলে যত গাছপালা, সেই অঞ্চল তত বেশি প্রাণবন্ত। গাছ ছাড়া বেঁচে থাকার উপায় নেই। গাছ থেকে পাওয়া অক্সিজেন যা আমাদের জীবনধারণের জন্য অপরিহার্য। ঝুঁকিহীন এক সুন্দরতম নিরাপদ বিনিয়োগ গাছ। সবুজ-শ্যামল নিসর্গ মূলত গাছকে ঘিরেই। গাছ আমাদের জীবনের ছায়া।

তিনি আরও বলেন, ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের ভূমিকা সবচেয়ে বেশি। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়; বরং ধর্মীয় কারণেও মানুষের বৃক্ষরোপণ করা চাই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের একাধিক বর্ণনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও তা পরিচর্যার উৎসাহ ও দিকনির্দেশনা দিয়েছেন। গাছ-বৃক্ষ প্রকৃতি ও পরিবেশের ‘বন্ধু’। তাই নির্বিচারে গাছ না কেটে প্রচুর বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com