আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১২টায় কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকার্তা আরিফা সুলতানা সহ অতিথিবৃন্দ।
উদ্বোধনের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, ভাইস চেয়ারম্যানদ্বয় আকরাম হোসেন তালুকদার ও রেবেকা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা নিয়ায কাযমির, কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ গুপ্ত, উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
Leave a Reply