নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার পেছনে মোটরসাইকেলের ধাক্কা, রিকশাচালক নিহত

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি:
    সময় : সোমবার, মে ২৭, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ
  • ৩৪০ Time View

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেল রিকশার পেছনে ধাক্কা দিলে রিকশা চালক বাচ্চু মন্ডলের (৫৫) মৃত্যু হয়েছে। নিহত বাচ্চু মন্ডল নওগাঁ সদর উপজেলার খাট্টা সাহাপুর গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে। এ ঘটনায় সোমবার সকালে নিহতের ছেলে জনি মন্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান , রবিবার বেলা ৩টায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া রেলওয়ে রেস্ট হাউজ এলাকায় অজ্ঞাত এক যুবক ১৩৫ সিসি ডিসকোভার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন। এসময় ওই মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা চলন্ত একটি রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশাচালক সড়কের পাশের খাদে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। ওই দিন সন্ধ্যা ৬টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিকশার যাত্রী শুকুর আলীও গুরুতর আহত হয়েছেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করেছে৷ তবে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com