নামুজায় তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নামুজা (বগুড়া) প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ
  • ২৮৮ Time View

প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায়,  প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ এবং সরকারের উন্নয়নসমূহ জনসাধারণকে অবহিকরণের লক্ষে ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে নামুজা এস এস আই ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহযোগিতায় নামুজা এসএসআই ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অভিভাবক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিনের সভাপতিত্বে এবং হানজালার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাগেবুল আহসান রিপু এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন।

আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মাফুজার রহমান,,নামুজা এস এস আই ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রোস্তম আলী , ভাইস প্রিন্সিপাল রেজাউল করিম, প্রভাষক নাছির উদ্দীন নান্নু, সহকারী শিক্ষক ফারজানা পিংকি , বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম নজু, জাহিদ হাসান আকরামিন, আইয়ুব হোসেন,কাজল আহম্মেদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com