আজ অনুষ্ঠিত হচ্ছে ৪র্থ ধাপের নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নন্দীগ্রামের নির্বাচনী মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে ভোট গ্রহণকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে এবং কোথাও যেনো কোন অপৃতীকর ঘটনা না ঘটে এজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে রয়েছে পুলিশ,বিজিবি,আনসার বাহিনীর সদস্যরাও। এছাড়াও রয়েছে গোয়েন্দা নজরদারি, এনএসআই ডিএসবি, ডিজিএফআই ওবিশেষ গোয়েন্দা টিম।
নির্বাচন অফিসের তথ্য মতে নির্বাচনের মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেট ৬ জন, প্রিজাইডিং অফিসার ৪৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪১৯ জন ও পোলিং অফিসার থাকবে ৮৩৮ জন । মোট ভোট কেন্দ্র-৪৯টি, বুথ সংখ্যা-৪১৯টি।
নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন এই প্রতিনিধিকে বলেন, নন্দীগ্রাম থানা সদরসহ পাঁচটি ইউনিয়নে সর্বমোট ৪৯ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নন্দীগ্রাম উপজেলার সকল ভোট কেন্দ্র গুলো নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ভোট কেন্দ্রে কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য,এ উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৫৭ হাজার ১৬৬জন। পুরুষ ভোটার-৭৮ হাজার ৩৪০, মহিলা ভোটার ৭৮ হাজার২২৫, ও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
Leave a Reply