উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সাতমাথা ডেস্ক:
    সময় : শনিবার, জুন ২৯, ২০২৪, ১:৩০ অপরাহ্ণ
  • ৩১৫ Time View

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এমন অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক সংকেত দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ অবস্থা জারি থাকবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন অবস্থায় কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের নিরাপদে থাকতে এবং সমুদ্রে গোসল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে প্রচার-প্রচারণা করছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। প্রস্তুত রয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে শনিবার সকাল ৯টার থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com