ঘোড়াঘাটে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আজিজার রহমান , ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : সোমবার, জুলাই ১, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ
  • ৩৭৭ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে মসজিদের সকল ইমাম ও উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বাল্যবিবাহ রোধ করি, সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ি।

১ জুলাই সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির সহযোগীতায় উপজলা মডেল মসজিদে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি, মো. মামুনুর রশিদ ও মডেল মসজিদের পেশ ইমাম মাও. ইউসুফ আলী সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তাগণ বাল্য বিবাহের কুফল সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ২ শতাধিক ইমাম ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com