ঘোড়াঘাটে টিকটকের আড়ালে সমকামী ভিডিও তৈরি : দুই যুবক আটক  

আজিজার রহমান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : বুধবার, জুলাই ৩, ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ
  • ২৯৬ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে টিকটকের আড়ালে সমকামী ভিডিও তৈরীর অভিযোগে ২ যুবককে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

একজন টিকটক সেলিব্রটি। অপরজন রিক্সাচালক। তবে তাদের দুজনের মূল পেশা সমকামী ভিডিও তৈরি। স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদেরকে টার্গেট করে টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতেন তারা। আবার সরাসরি নিজেরাও তৈরি করতেন এমন কুরুচিপূর্ণ ভিডিও।

ভূক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) রাতভর অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। তাদের ব্যবহারিত মোবাইল ফোন থেকে সমকামী ভিডিও সহ শতাধিক এডাল্ট ভিডিও জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় ভূক্তভোগী এক কিশোরের মা বাদী হয়ে বুধবার সকালে পর্ণোগ্রাফি আইনে থানায় একটি মামলা দায়ের করে। পরে ওই মামলায় পুলিশ আটক দুজনকে গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তার আসামীরা হলেন, ঘোড়াঘাট পৌর এলাকার কালিতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোতাহার হোসেন (৩২) এবং মরিচপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মেজবা মিয়া (২৭)। এদেরমধ্যে মেজবা টিকটক সেলিব্রটি এবং মোতাহার রিক্সাচালক।

তাদেরকে গ্রেপ্তারের পরে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, তারা দুজনে যোগসাজশে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টাকার প্রলোভন দেখিয়ে সমকামী ভিডিও তৈরি করতে বাধ্য করতো। তবে ভিডিও ধারণ শেষে তারা টাকা দিয়ে আরো ভিডিও তৈরি করতে চাপ প্রয়োগ করতো। এতে অস্বীকৃতি জানালে তারা ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিত। তাদের ফোনে আমরা বেশ কিছু সমকামী ভিডিও পেয়েছি।

এ ঘটনায় বুধবার বিকেল সাড়ে ৩টায় থানা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে থানা পুলিশ। সম্মেলনে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ জানান, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আরো একাধিকজনের জড়িত থাকার তথ্য পেয়েছি। তাদের শনাক্তে আমরা কাজ করছি। গ্রেপ্তার দুজন মূলত স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরকে টার্গেট করতো। আসামীদেরকে বুধবার বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা আসামীদেরকে রিমান্ডের আবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com