ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার প্রতি সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা। গত ১ মে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। তিনি মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। তিনি ইহুদি বংশোদ্ভূতও ছিলেন।
মেজর হ্যারিসন মান বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্র যে ‘প্রায় আকুণ্ঠ সমর্থন’ দিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বিভাগ (ডিআইএ) থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, বাইডেন প্রশাসনের ওই সমর্থনের কারণেই গাজার লাখ লাখ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা ও ক্ষুধায় মারতে পারছে ইসরাইল। সোমবার লিনকেডইনে পোস্ট করা পদত্যাগপত্রে হ্যারিসন মান তার ‘আকস্মিক বিদায়ের’ কারণ সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেন।
তিনি বলেন, একটি পর্যায়ে হয় আপনাকে শিশুদের গণবুভুক্ষার নীতিকে সমর্থন করতে হবে, কিংবা না করতে হবে। আমি জানি, আমি সেটা করেছি। আমি আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে তা করেছি।
Leave a Reply