কোরবানীর গরু নিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র দোহার!

Author সান্তাহার (বগুড়া )প্রতিনিধি:
    সময় : সোমবার, জুন ১৭, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ণ
  • ৩০৪ Time View

বগুড়ার আদমদীঘিতে কোরবানীর পশু খামার থেকে নিজ বাড়ীতে নেওয়ার সময় পিকাপ উল্টে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

১৭জুন সোমবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নওগাঁ বগুড়া মহাসড়কের শিবপুর বাবলা তলা নামক স্থানে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আহোনা আবিদ দোহা (১৫)। সে আদমদীঘির তেঁতুলিয়া গ্রামের সাইদুজ্জামান তোতার ছেলে। এবং পার্শ্ববর্তী নওগাঁ কেডি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।

এছাড়া নিহত স্কুল ছাত্র দৈনিক সমকাল ও দৈনিক করতোয়ার আদমদীঘি প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের নাতি।

ঈদের দিন তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছাঁয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার পবিত্র ঈদুল আজহা। দিনটি উপলক্ষে কোরবানীর জন্য শিবপুর বাবলা তলা নামক স্থান এলাকার একটি খামারে গরু কিনে রেখেছিল পরিবারের লোকজন। সকালে সেই গরুটি আনতে যায় স্কুল ছাত্র আহোনা আবিদ দোহা। একটি পিকাপে করে গরুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিল সে।

ফেরার পথে ঘটনাস্থলে আসা মাত্রই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপটি উল্টে যায়। এসে দোহা আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন তাকে।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে। এছাড়া এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com