বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে স্বপন সরদার (৩৮) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার (৭ মে) রাত ১০ টার দিকে উপজেলার সান্তাহার জংশন স্টেশনের টিকেট কাউন্টার থেকে ঔ যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত স্বপন উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা খাড়ির ব্রীজ এলাকার মৃত আহম্মেদ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত স্বপন দীর্ঘ দিন যাবৎ মাদকসেবন ও এম্পুল জাতীয় মাদক ইনজেকশনের মাধ্যমে শরীরে পুস করতো। যার কারণে তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছিল। বেশ কিছু দিন ধরে স্টেশনের টিকেট কাউন্টারে থাকতো স্বপন। সোমবার রাতে তার শরীরে ডান পায়ের ক্ষত স্থান দিয়ে অতিরিক্ত রক্ত খরন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শামীম হোসেন নামের এক ব্যক্তি জানান, কয়েক দিন ধরে তাকে দেখছি শরীরের গোপন অঙ্গের পাশে এ্যাম্পুল ইনজেকশন করছে। দেখলাম সেখানে ক্ষত হয়ে ফুলে গেছে। এ ক্ষত ফেটে যাওয়ার কারনে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সে মারা গেছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে মাদকাসক্ত। এ ঘটনায় পরিবারের লোকজন বাদী না হওয়ায় পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply