সান্তাহারে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি : গ্রাহকদের ভোগান্তি

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি:
    সময় : বুধবার, জুলাই ২৪, ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ
  • ২৪৯ Time View

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনায় অন্ধকারে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বুধবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার সান্তাহার পৌর শহরের হেমুতখালী পুলিশ বক্স এলাকায় বিদ্যুৎবিহীন রয়েছে গ্রাহকরা।

গ্রাহকদের অভিযোগে জানাগেছে, প্রায় এক সপ্তাহ আগে সান্তাহার-ছাতিয়ানগ্রাম সড়কের হেমুতখালী পুলিশ বক্স এলাকায় ১০০ কেভি ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমার চুরি হয়। এ সময় চোরেরা বিদ্যুতের ওই ট্রান্সফরমারের খোল ফেলে দিয়ে ভিতরের অংশের তামার তার চুরি করে নিয়ে যায়। বর্তমানে ওই এলাকার কয়েকটি দোকান, বাসা, সেচপাম্প ও ইটভাটায় বিদ্যুৎ না থাকায় সেখানকার গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। এদিকে প্রতিষ্ঠানগুলো রাতের বেলায় অন্ধকার থাকায় গ্রাহকদের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এসব গ্রাহকরা ঘটনাটি বিদ্যুৎ অফিসকে অবগত করলেও তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না।

ওই এলাকার ফারজানা ববি ফাল্গুনী বলেন, ট্রান্সফরমার চুরির পর কয়েক দিন ধরে বিদ্যুৎ না থাকায় তাঁর ছাদ বাগানের গাছগুলোতে পানি দিতে পারছেন না। ফলে গাছগুলো মারা যেতে শুরু করেছে। ২/১ দিনের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান না করা হলে পুরো ছাদবাগান নষ্ট হয়ে যেতে পারে। তিনি দ্রুত এই সমস্যার সমাধান চান।

সান্তাহার নেসকো পিএলসির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিঃ) ওমর ফারুক বলেন, নতুন ট্রান্সফরমার বগুড়া থেকে নিয়ে আসতে হবে। দেশের অবস্থা খারাপের কারনে ট্রান্সফরমার নিয়ে আসা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com