শেখেরকোলা শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ

নামুজা (বগুড়া) প্রতিনিধি:
    সময় : শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪, ৭:১১ অপরাহ্ণ
  • ৩০৪ Time View

মানবতার সেবা সংগঠন শেখেরকোলা মানবকল্যাণ ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান শেখেরকোলা মডেল একাডেমির শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ফলদ চারাগাছ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ আগষ্ট) বেলা ১০ টায় অত্র প্রতিষ্ঠানের সভাপতি রুহুল আমিন মন্ডল’র সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও ম্যানেজিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মানবকল্যাণ ফাউন্ডেশন, শেখেরকোলা মডেল একাডেমি ও শেখেরকোলা গ্রামিণ হেল্থ কেয়ারের মান্নোয়নে পরামর্শ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সমাবেশ ও আলোচনা শেষে সকল শিক্ষার্থীদের হাতে নতুন ১ সেট করে স্কুল ড্রেস ও ১ টি করে ফলের চাঁড়া গাছ প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. শাহাজুল ইসলাম সাজু, উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক মো.খাজা নাজিম উদ্দিন বাবু , কোষাধ্যক্ষ কামাল পাশা, সাংগঠনিক সম্পাদক সোহেব আহমেদ, শিক্ষা সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক নুরনবী বাপ্পি, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ফেরদাউস আলম, নির্বাহী সদস্য আলী আজম, অরবিন্দ শেখেরকোলা মডেল একাডেমির শিক্ষক রত্না পারভিন, অভিভাবকগন সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com