মসজিদ কমিটি ও উপজেলা নির্বাচনের জের

শিবগঞ্জে মারপিটে আহত ৪ : যুবলীগ সভাপতিসহ গ্রেফতার ২ 

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, জুন ১১, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
  • ৪৯৪ Time View
বগুড়ার শিবগঞ্জে একটি মসজিদ ও নির্বাচন কেন্দ্র করে মারপিটে ৪ জন আহত হয়েছে। থানায় মামলা দায়েরের পর পুলিশ দেউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাকিরুলসহ দুইজনকে গ্রেফতার করেছে।
উপজেলার দেউলী ইউনিয়নের মেঘাখোদ্দ গ্রামে সোমবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।
মামলা ও গ্রামবাসী সূত্রে জানাযায়, মেঘাখোদ্দ গ্রামে মসজিদ কমিটি নিয়ে এবং উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে গ্রামের বোরহান উদ্দিন ও সাকিরুল ইসলামের গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল।
সোমবার সন্ধ্যা সাতটায় গ্রামের রাস্তার ওপর দুই গ্রুপের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দেউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাকিরুলসহ তার লোকজন লোহার রড বাঁশের লাঠি সোটা দিয়ে বোরহান উদ্দিনের পক্ষের লোকজনকে মারপিট করে। মারপিটে আলম (৫৫), শেখ সাদি (৪৫),  আবু সালেক (৬৫)  ও সালাউদ্দিন (৪৮) গুরুতর আহত হয়।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত শেখ সাদীর অবস্থা আশঙ্কা জনক বলে চিকিৎসক জানিয়েছেন।
এঘটনার পর আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের ৪ভাইয়ের ২য় ভাই শাহাজুল ইসলাম(৬০) ইন্তেকাল করেছেন।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান জানান, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও ৩জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাকিরুল ইসলাম ও মিন্টু মিয়া কে গ্রেফতার করা হয়েছে। বাঁকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com