শাজাহানপুরে ছান্নু আবারও চেয়ারম্যান নির্বাচিত

গোলাম আজম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
    সময় : বুধবার, মে ২৯, ২০২৪, ১১:১৬ অপরাহ্ণ
  • ২৮৯ Time View

শাজহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন ছান্নু বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  তিনি পেয়েছেন ৫২ হাজার ৯৫৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীন (আনারস) পেয়েছেন ৪১ হাজার ৯০৫ ভোট। ঘোড়া প্রতীকের প্রাথী এম সুলতান আহম্মেদ পেয়েছেন ৭৮৮২ ভোট এবং দোয়াত-কলমের প্রার্থী সাদ্দাম হোসেন মোল্লা পেয়েছেন ২৮৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে আব্দুল মজিদ ৩৬ হাজার ৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজনুর রহমান শাহিন (মাইক) পেয়েছেন ২২ হাজার ৪০৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপিয়া সুলতানা হাঁস প্রতীকে ৫০ হাজার ৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী লাভলী ইয়াছমিন (ফুটবল) পেয়েছেন ১৯ হাজার ৬০১ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com