শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

সাতমাথা ডেস্ক:
    সময় : শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ
  • ২৩৬ Time View

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার ছোটখাটো চিকিৎসা নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সকালে তিনি তার নিয়মিত কাজে যোগ দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

চলমান সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

শনিবারের সংলাপে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটস পার্টি (এলডিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দল অংশ নিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com