বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের কৈচড় এলাকার মৃত তারা মিয়ার ছেলে রিয়াদ হাসানকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে সোমবার সকালে এলাকাবাসী কৈচড় বাজারে মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত সকলের দাবি রিয়াদ হাসানকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রিয়াদের বড় ভাই ফরহাদ, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান মহররম আলী, জামায়াত নেতা লুৎফর রহমান, মনজুরুল হক সোনা, বিএনপি নেতা কামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৈচড় বনাম মালগ্রাম কিশোরদের মাঝে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে গোল দেয়া কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্য তুমুল মারামারি সৃষ্টি হয়। তখন সময় আনুমানিক পাঁচটা। দুর্বৃত্তদের হাতে থাকা চাকু দ্বারা রিয়াদ হাসান কে আঘাত করে। উক্ত আঘাতের পর উভয় পক্ষের মধ্যে সাতজন আহত হয়। রিয়াদ হাসানের অবস্থা বেগতিক দেখে তৎক্ষণাৎ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ভর্তি করায়। নিহতের আত্মীয় স্বজন দাবি করে যে, সেখানে তারা কোনো ডাক্তার পায় নাই, ক্ষত জায়গায় শুধুমাত্র গজ ঢুকিয়ে টেপ মেরে দেয়, তাতে রক্ত বন্ধ হয় নাই। সন্ধ্যা সাতটার দিকে খবর আসে রিয়াদ মারা গিয়েছে। উক্ত সময়ে মালগ্রাম থেকে বেশ কিছু কিশোর মোটরসাইকেল সহ উক্ত মেডিকেলে অবস্থান নেয় কৈচড় গ্রামের কিশোরদের মেরে প্রতিশোধ নেবে বলে। উক্ত সংবাদ পেয়ে কৈচড় গ্রামের সাধারণেরাও সেখানে উপস্থিত হতে পারে নাই। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে এলাকার নিয়ন্ত্রণে আসে।
Leave a Reply