চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন হেলিকাপ্টার মার্কায় সর্বোচ্চ ২৪,৮৪৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র-প্রার্থী মাহফুজুর রহমান তার আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৪,২২১টি।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে স্বতন্ত্র প্রার্থী উত্তম কুমার সরকার টিউবওয়েল মার্কায় ৪০,৮৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম তালা প্রতীকে ভোট পেয়েছেন ১৪,৬২০টি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোছাঃ আরফানা বেগম (ফেন্সি ) পদ্ম ফুল মার্কায় ৩৩,১৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোছাঃ মাহবুবা সিদ্দীকা ভোট পেয়েছন ২৩,২৭৯টি।
Leave a Reply