মহাস্থান মাজারে শেষ বৈশাখীতে মাদক ও গাঁজার ধোঁয়া উড়বেনা : রিজু

সাইদুর রহমান সাজু, মহাস্থান (বগুড়া) থেকে:
    সময় : মঙ্গলবার, মে ৭, ২০২৪, ১:১৯ পূর্বাহ্ণ
  • ৪৫৩ Time View

সোমবার বিকালে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান (রঃ) এর মাজারে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার (ওরস শরিফ) উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা মাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

মহাস্থান মাজার মসজিদ কমিটির আয়োজনে ও ওবায়দুর রহমানের পরিচালনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার মসজিদের সাধারন সম্পাদক তাহমিনা আক্তারের সভাপতিত্বে উক্ত সুধি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি, মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান, ইউপি সদস্য বেলাল মন্ডল, আলমগীর হোসেন লালু।

উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) জিল্লুর রহমান, মহসিন আলী, মাষ্টার আমিনুল ইসলাম, পানি ইন্না, আবু বক্কর সিদ্দিক, মহাস্থান গড় প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক নুরনবী রহমান, কোষাধ্যক্ষ গোলজার রহমান, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, বাবুল্লাহ, হারুন রানা, আরিফ হাসান রাসেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

বক্তাগন বলেন, শেষ বৃজস্পতিবার শুধু ধর্মীয় কাজ ছাড়া অনৈতিক কোন কর্মকান্ড হতে দেওয়া হবেনা, যারা এধরনের কাজের সাথে জড়িত থাকবে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দ্রুত সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে। এদিনে পোষাকে ও সাদা পোষাকে আইন শৃংখোলা রক্ষাকারী বাহিনী প্রযাপ্ত সদস্যগণ অবস্থান করবে। এদিনে মাজার এলাকায় কোন মাদক সেবন ও গাঁজার ধোয়া উড়বেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com