বগুড়ায় যুবলীগ নেতা জাকারিয়া আদিল আটক

স্টাফ রিপোর্টার:
    সময় : বুধবার, মে ২৯, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ
  • ৪৪২ Time View
নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটনের সাথে জাকারিয়া আদিল। -ফাইল ছবি

ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিলকে আটক করেছে পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার আজ (বুধবার) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আবু সুফিয়ান সফিক ও সুলতান মাহমুদ খান রনি জাকারিয়া আদিলের বিরুদ্ধে অভিযোগ করেন যে, আদিল বিভিন্ন ভোট কেন্দ্রের আশেপাশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আজ দুপুরের দিকে শহরের সেউজগাড়ি আমতলা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

‘আদিল পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com