ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার উদ্যোগে শনিবার ওলামা-মাশায়েখ সম্মেলন স্থানীয় একটি মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
ওলামা পরিষদ বগুড়া অঞ্চলের সভাপতি মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামা বিভাগের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামা কমিটির সদস্য প্রফেসর ড. আবুল ইহসান, সদস্য, জামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আতাউল্লাহ নিজামী।
আলোচনা করেন মুফতি মনোয়ার হোসাইন, মুফতি সালমান, মাওলানা আব্দুল বারি রশিদী, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা আব্দুল মতিন নিজামী, মাওলানা আমজাদ হোসাইন রাশেদী, মাওলানা আবুল কালাম আজাদ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া শহর ওলামা বিভাগের সেক্রেটারী ড. আবু সালেহ মামুন।
Leave a Reply