ফ্যাসিস্টদের বিচার এ বাংলার মাটিতেই হবে: উপদেষ্টা নাহিদ ইসলাম

সাতমাথা ডেস্ক:
    সময় : শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ
  • ২০৪ Time View

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্টদের বিচার এ বাংলার মাটিতেই হবে। সে যে–ই হোক না কেন। আইনশৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে। সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যেন কার্যক্রমগুলো দ্রুত হয়।’ আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে স্থানীয় বাঙ্গাখাঁ উচ্চবিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারা দেশে যেসব মামলা হয়েছে, এর অনেক মামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের আহ্বান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয়। সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশসহ প্রশাসন দ্রুত ব্যবস্থা ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে।’

নাহিদ ইসলাম বলেন, শিক্ষা, গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা আছে। ইতিমধ্যে ছয়টি বিষয়ে সংস্কার কমিটি হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কারের কার্যক্রম শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com