প্রধানমন্ত্রির দেওয়া জমিসহ ঘর পেলেন পাঁচবিবির ২০ পরিবার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, জুন ১১, ২০২৪, ১:০১ অপরাহ্ণ
  • ৩৩৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১১ জুন সকালে দেশের ৭০টি উপজেলায় ঘর হস্তান্তরে অংশ হিসাবে পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে ২০টি হত দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া জমি দলিল সহ যাবতীয় কাগজপত্র ও নির্মানকৃত সম্পূর্ণ ঘরের (আশ্রয়ণ-২ প্রকল্প) চাবি তুলেদেন (স্থানীয় ভাবে) জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ সবুর আলী।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (বিদায়ী) মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার বেলায়েত হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। এছাড়াও দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, কর্মচারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সূধীজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com