পার্বতীপুরে নদী থেকে একটি পিস্তল উদ্ধার

Author ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ণ
  • ১০৭০ Time View

দিনাজপুরের পার্বতীপুরে নদী থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ঘিরলাই নদী থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তলটি বর্তমানে মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের মৃত ইলিয়াছ মুন্সির ছেলে সোলাইমান মুন্সি (৪০) বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ঘিরলাই নদীতে মাছ ধরতে যান।

এ সময় নদীর ধারে পিস্তল সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য শুভ শিশিরের মাধ্যমে বিষয়টি মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানান তিনি।

খবর পেয়ে তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল (মেইড ইন ইউএসএ, ৭.৬৫ এমএম লেখা সম্বলিত) উদ্ধার করে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া পিস্তলের বিষয়ে অধিকতর তদন্তের জন্য কাজ করছে পুলিশ। তবে, কেউ এটি ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com