পাঁচবিবি পৌরসভার বাজেট ঘোষণা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, জুন ২৫, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ
  • ৩৭০ Time View

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৮১ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার ৫’শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকেলে পৌরসভার হলরুমে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট বাজেট ১০ কোটি ৯০ লক্ষ ৬০ হাজার ৫’শত টাকা ও প্রস্তাবিত উন্নয়ন বাজেট ৭০ কোটি ৮০ লক্ষ টাকা। এর মধ্যে প্রস্তাবিত রাজস্ব আয় ১০ কোটি ৫৯ লক্ষ ৫৫ হাজার টাকা এবং প্রস্তাবিত রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫৬ লক্ষ ৭৬ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, ১নং ওয়ার্ড কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমান, সংরক্ষিত মহিলা ৪, ৫ ও ৬ ওয়ার্ডে আন্নি আক্তার, ১, ২ ও ৩নং ওয়ার্ডে শামিমা সুলতানা শীতল, পৌরসভা নির্বাহী কর্মকর্তা জোবাইদুল হক, প্রকৌশলী মোঃ মারুফ আহসান, হিসাব রক্ষক আমিনুর রহমান, মহিপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ লোকমান হোসেন, অবঃ অধ্যাপক পরিতোষ ঘোষ প্রমুখ।

বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com