পাঁচবিবিতে গুনীজন সংবর্ধনা পেলেন দৈনিক সাতমাথার প্রতিনিধি আবু হাসান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : শনিবার, জুন ৮, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
  • ৩৮০ Time View

জাকস ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচীর পক্ষ থেকে গুনীজন সংবর্ধনা পেলেন দৈনিক সাতমাথার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আবু হাসান। জাকস ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচীর পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের ৪ জন গুনীজনকে সম্মাননা ক্রেস্ট সনদ ও উপহার প্রদান করা হয়।

গুনীজন হিসেবে সম্মাননা পাওয়া ৪ জন হচ্ছেন দৈনিক সাতমাথার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবু হাসান, সমাজসেবক পাঁচবিবি এনজিও ফোরামের উপদেষ্টা ও মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, সাংস্কৃতিক কর্মী হিসেবে সুনীল কুমার ও ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জাকির হোসেন।

“তারুণ্যের বিনিয়োগ-টেকসই উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে কৈশোর কর্মসূচির উপজেলা দিবসে মোবাইলের অপব্যবহার প্রতিরোধে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ৬ জুন সকালে সাইকেল র‌্যালী পাঁচবিবি পাঁচমাথা এলাকায় অুনষ্ঠিত হয়। সাইকেল র‌্যালী শেষে কৈশোর স্বাস্থ্য মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কর্মসূচি পালনে সহযোগীতায় ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কৈশোর কর্মসূচি। জাকস ফাউন্ডেশন পাঁচবিবি আঞ্চলিক কার্যালয় চত্ত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) ও কৈশোর কর্মসূচির ফোকাল পার্সন রফিকুল ইসলাম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি এনজিও ফোরামের উপদেষ্টা ও মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী শাহিন ও জাকস ফাউন্ডেশনের সহকারী সমন্বয়কারী (এমএফ) সিদ্দিকুল বাশার সোহেল।

আরো বক্তব্য রাখেন মোঃ তৌহিদুল ইসলাম-রিজিওনাল ম্যানেজার পাঁচবিবি, কৈশোর কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মুনছুর আলী, সোহেল আহম্মেদ, মারজানুল ইসলাম প্রমুখ। এছাড়াও কিশোর-কিশোরীদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com