নন্দীগ্রামে সিএনজি মালিক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি:
    সময় : সোমবার, আগস্ট ১২, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ
  • ৩৬৮ Time View

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সিএনজি মালিক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ই আগস্ট) বেলা ১১ টায় সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সিএনজি মালিক সমিতির সকল সদস্যদের উপস্থিততে ও তাদের সম্মতিক্রমে আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার কে আহ্বায়ক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমনকে যুগ্ন আহ্বায়ক করে নন্দীগ্রাম সিএনজি মালিক সমিতির নতুন আব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও উক্ত কমিটিতে  উপজেলা বিএনপির সভাপতি মোঃআলাউদ্দিন সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরকে উপদেষ্টা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com