৪র্থ ধাপের নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। মোটরসাইকেল প্রতিকে তিনি পেয়েছেন ৪১৩৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ আনারস প্রতীকে পেয়েছেন ২৮০৫১ ভোট।
বুধবার (৫ জুন) সন্ধ্যায় মোট ৪৯টি কেন্দ্র থেকে পাওয়া ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা হয়।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে শ্রী দুলাল চন্দ্র মহন্ত ৩৬২৯১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে শুভ আহমেদ পেয়েছেন ২৮৮১৬ ভোট। এছাড়া ইলিয়াস আলী তালা প্রতীকে ১৪০২ ভোট, আমিনুল ইসলাম জুয়েল চশমা প্রতীকে ২৫৪২ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে শ্রাবণী আক্তার বানু ৩৯৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদা বেগম কলস প্রতীকে পেয়েছেন ২৯৩১৬ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের মোট ৪৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৫৭ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৪৯ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭৮ হাজার ৮৪০ জন।
Leave a Reply