নওগাঁয় পঁচা গোস্ত বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

Author মোনায়েম রাজু, নওগাঁ সদর প্রতিনিধি:
    সময় : শুক্রবার, জুন ১৪, ২০২৪, ১১:১১ অপরাহ্ণ
  • ৪০৩ Time View

 

নওগাঁয় গরুর পঁচা গোস্ত বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২ টায় শহরের পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু।

তিনি বলেন, ঢাকা বাসস্টান্ড এলাকায় ব্যবসায়ী আব্দুর রশিদ ও সাগর গরুর পঁচা গোস্ত বিক্রি করায় তাকে পশু জবাই ও  গোস্তের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া তার কাছে থাকা ৮০ কেজি গরুর গোস্ত জব্দ করা হয়েছে। ভবিষ্যতে পঁচা গোস্ত বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম ও মো.বদরুদ্দোজা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com