দিনাজপুর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

Author ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : রবিবার, জুন ২৩, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ
  • ৮১৯ Time View

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আটদিন বন্ধের পর হিলি বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি।

শনিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পণ্যবাহী একটি ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আযহা উপলক্ষে ১৪ থেকে ২১ জুন পর্যন্ত টানা আটদিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে আবারও কার্যক্রম শুরু হয়েছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পবিত্র ঈদুল আযহায় সরকার ঘোষিত ছুটি শেষে আবারো বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com