চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সাতমাথা ডেস্ক:
    সময় : শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ
  • ২৩৯ Time View

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, ত্বকের ছোট চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সামরিক হাসপাতালে যান। সেখানে তার ত্বকের একটি ছোট ক্ষত অপসারণ সফলভাবে সম্পন্ন করা হয়।

প্রেস সচিব জানান, চিকিৎসা শেষে প্রধান উপদেষ্টা আজ সকালে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন। সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ড. ইউনূস আগামীকাল শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনায় বসবেন।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com