দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ দিন ব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলার প্রতিপাদ্য বিষয় ছিল ” ফলে পুষ্টি, অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ। ”
৬ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির সহযোগিতায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান।
এ সময় অতিরিক্ত কৃষি অফিসার খাতিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারন অফিসার উম্মে সালমা,ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার রোলান্ড গমেজ, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, মো. মামুনুর রশিদসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপি এই মেলার শেষ হবে আগামী ৮ মে শনিবার। মেলায় আম, কাঁঠাল, লিচু, মালটা, পেয়ারা, বারোমাসি তরমুজ, ডালিম, আনারস, কলা সহ বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়। মেলা দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
Leave a Reply