কাহালুতে ট্রেনের বগি লাইনচ্যুত : ট্রেন চলাচল বন্ধ

এম এ কাদের, কাহালু বগুড়া সংবাদদাতা:
    সময় : বুধবার, মে ২৯, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ
  • ৩৯৪ Time View
সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী মেইল ট্রেন বুধবার বিকেল ৩ টার দিকে কাহালু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ছবি: এম এ কাদের

সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ১৯ আপ মেল ট্রেন বুধবার বিকেল ৩ টার দিকে বগুড়ার কাহালু রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে সিগন্যাল পয়েন্টে ১নং লাইন ক্রস করে ২ নং লাইনে উঠার সময় পিছনের বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে।

এসময় বগিতে থাকা যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। ট্রেনের চালক দ্রুত টেনটি থামিয়ে দেওয়ায় বড় ধরণের দূর্ঘটনা হতে রক্ষা পায় যাত্রীরা।

কাহালু রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আশরাফ আলী জানান, লালমনির হাট থেকে ছেড়ে আসা সান্তাহার গামী “দোলন”চাপা ট্রেনের জন্য ১নং লাইন ক্লিয়ার রেখে ১৯ আপ ট্রেনটি ২ নং লাইনে নেওয়ার সিগন্যাল দেওয়া হয়। সে অনুযায়ী ট্রেনটি ২ নং লাইনে উঠার সময় পিছনের বগিটি লাইনচ্যুত হয়।

এরিপোর্ট লিখা পর্যন্ত ট্রেনের ঐ বগিটিকে সেখানেই অবস্থান করায় লালমনির হাট-সান্তাহার গামী ট্রেন চলাচল সময়িক ভাবে বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com