ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ : ইসরাইলী প্রতিরক্ষামন্ত্রী

সাতমাথা ডেস্ক:
    সময় : শনিবার, মে ১৮, ২০২৪, ১:০৪ অপরাহ্ণ
  • ৪৩৫ Time View
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবি- ইন্টারনেট

হিজবুল্লাহ ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শুক্রবার (১৭ মে) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওই স্বীকারোক্তি দেন তিনি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে চলমান আন্তঃসীমান্ত সংঘর্ষে উত্তর ইসরাইলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে হিজবুল্লাহ। তিনি বলেন, আমি ইসরাইলের ব্যাপক ক্ষয়-ক্ষতির কথা বুঝি। আবার প্রতিপক্ষের ক্ষয়-ক্ষতি ও নিহতদের সংখ্যাও তো কম নয়।

তিনি জোর দিয়ে বলেন, তেল আবিবকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে। তাদের বিশ্বাস করতে হবে, যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।

গ্যালান্ট বলেন, আমি গাজায় প্রবেশের আগে সৈন্যদের যুদ্ধের বাস্তবতা তুলে ধরেছিলাম। কিন্তু তারা আমার কথা বিশ্বাস করিনি। আমি আজকেও বলে গেলাম, অপেক্ষা করুন। আমরা ব্যবস্থাও নিয়ে রাখব।

এর আগে শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে লেবানন থেকে আনুমানিক ৭৫টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। তারা দাবি করেছে যে ইসরাইল কয়েক ডজন রকেট বাধা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com